• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসএসসি পরীক্ষার কেন্দ্রে বসে ফেসবুকে লাইভ: দুই শিক্ষার্থী বহিষ্কার

সিসি নিউজ ডেস্ক ।। গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক লাইভ করার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শনিবার বিকেলে ঘটনাটি তদন্ত করে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

বহিষ্কারের ঘটনা ঘটেছে উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থী হলো, উপজেলার ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের রাকিব হাসান (রোল নং- ৪৪০২২০) ও আব্দুল্লাহ্ আল মামুন রোল (নং- ৪৪০২২২)।

কেন্দ্র কর্তৃপক্ষ, তদন্ত কর্মকর্তা ও শিক্ষকদের সাথে কথা বলে জানান যায়, গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গণিত পরীক্ষা চলাকালীন উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৯ নং কক্ষে ৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ সময় ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী রাকিব হাসানের মোবাইল থেকে আব্দুল্লাহ্ আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করে পরীক্ষা কক্ষের দৃশ্য ফেসবুকের মাধ্যমে লাইভে ছড়িয়ে দেয়। বিষয়টি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঢাকা শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তিনি এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন।

শনিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্রে যান। ভিডিওচিত্র দেখে আটজন পরীক্ষার্থী এবং দুই কক্ষ পরিদর্শককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে পরীক্ষার্থী রাকিব হাসানের সাথে থাকা মোবাইল দিয়ে আব্দুল্লাহ্ আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করে ফেসবুক লাইভের বিষয়টি সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন জানান, তদন্তে দুই পরীক্ষার্থী রাকিব ও আব্দুল্লাহ্ আল মামুনের পরীক্ষা কক্ষে ফেসবুক লাইভ করার সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া কক্ষ পরিদর্শক আফসার উদ্দিন ও আমিনুল ইসলাম কারণ দর্শানোর লিখিত জবাব দাখিল করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।

পরীক্ষার কক্ষে মোবাইল কিভাবে নেয়া হলো, এ বিষয়ে জানতে চাইলে হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবদুল হান্নান সজল জানান, পরীক্ষা কেন্দ্রের প্রবেশমুখেই পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়। ওই দুই পরীক্ষার্থী বাহির থেকে হয়তো মোবাইল এনে থাকতে পারে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, তদন্তে ওই দুই শিক্ষার্থী সম্পৃক্ততা থাকায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ৯টি স্কুলের ১ হাজার ৮১৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ