• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে নৌকাডুবিতে নারী ও শিশুসহ ২৩ জনের মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১০ জন। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একই নৌকায় ৭০ থেকে ৮০ জন উঠেছিল। এরপরই নৌকাটি ডুবে যায়। শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও বেশি ছিল।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং ঘটনাস্থলে ১৬ জনের মরদেহ রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

বোদা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার জানান, করতোয়া নদীতে নৌকা ডুবে ২৩ জন মারা গেছে। মরদেহ আরও পাওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ