• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে চিনির দাম বেশি নেয়ায় দুই দোকান মালিকের জরিমানা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় দুই  দোকান মালিককে ৩৫  হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত  শহরের শহীদ জহুরুল হক সড়কের পাইকারী দোকানগুলোতে বাজার তদারকি অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ নীলফামারীর কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় তার সাথে ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এটিএম এরশাদ আলম।
অভিযান সূত্রে জানা যায়, সরকার চিনির বিক্রয়মূল্য পাইকারী ৮১ ও খুচরা ৮৪ টাকা নির্ধারণ করে দেয়।  কিন্তু সৈয়দপুর উপজেলায় সেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে উল্লেখিত সময়ে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশি দামে চিনি বিক্রি করার অপরাধে মেসার্স আসফাক আলম ট্রেডার্সকে ২০ হাজার ও সানাউল্লাহ ওয়েল মিলের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
সহকারী পরিচালক শামসুল আলম বলেন, জরিমানা করার সাথে ওইসব দোকান মালিককে সচেতন করা হয়েছে। এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা কর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ