• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নোবেল পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশি চিকিৎসক রায়ান সাদী

সিসি নিউজ ডেস্ক ।। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) সাবেক শিক্ষার্থী ডা. রায়ান সাদী। তিনি এ কলেজের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আজ শনিবার বিকেলে ডা. রায়ানের বন্ধু ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি পোস্ট করেছেন। পোস্টের সঙ্গে টেভোজেন বায়ো থেকে রায়ান সাদীকে অভিনন্দন জানিয়ে শেয়ার করা কয়েকটি কার্ড যুক্ত করেছেন দীপু মনি। এই প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী (সিইও) তিনি।

ডা. রায়ানকে অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও Tevogen Bio, এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা।’

পাবনা জেলার সন্তান ডা. রায়ান এমবিবিএস সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানে লিডারশিপ এবং ইয়েল ইউনিভার্সিটিতে হেলথ পলিসি এবং অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে টেভোজেন বায়ো নামে একটি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ