• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সয়াবিন তেলের দাম লিটারে কমল ১৪ টাকা

সিসি নিউজ।। আন্তর্জাতিক বাজারে দাম কমায় অবশেষে দেশের বাজারেও কমল সয়াবিন তেলের দাম। এর কয়েক দিন আগে পাম তেলের দামও কমানো হয়। খোলা তেলে ১৭ টাকা এবং বোতলে ১৪ টাকা লিটারপ্রতি দাম কমানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে ভোজ্যতেল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ভোজ্যতেল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে দাম কমানোর বিষয়টি বলা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ডলারের দাম বেশি ও ঋণপত্র খোলা জটিলতার বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে ভোজ্যতেল মালিক সমিতির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। ভোক্তার স্বার্থে তারা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমানোর ঘোষণা দেন।

আগামীকাল মঙ্গলবার থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫৮ টাকা, এক লিটারের বোতল ১৭৮ টাকা এবং ৫ লিটারের বোতল ৮৮০ টাকায় বিক্রি হবে। আগে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৭৫ টাকা, এক লিটারের বোতল ১৯২ টাকা এবং ৫ লিটারের বোতল দাম ছিল ৯৪৫ টাকা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ