• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ছিন্নমূল শিশু ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ

সিসি নিউজ ।। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা মাস – ২০২২ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গৃহিত কর্মসূচির তৃতীয় দিনে ছিন্নমূল শিশু ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) রাত আটটা থেকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম ও শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমুল শিশু ও ভাসমান মানুষের মাঝে ওই খাদ্য বিতরণ করা হয়।
এ সময় লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার, সম্পাদক মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ লায়ন প্রভাষক মো. মশিউজ্জামান শৈবাল, ডাইরেক্টর লায়ন শফিউল আলম সাজু, অক্টোবর সেবা মাস উদ্যাপন কমিটির আহ্বায়ক লায়ন প্রভাষক আব্দুল মান্নান, সদস্য প্রাক্তন সভাপতি লায়ন প্রভাষক সাজ্জাদ হোসেন, লায়ন মো. শাহাবুদ্দিন আহমেদ, লায়ন সুমন কুমার দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
ওইদিন রাতে লায়ন্স ক্লাবের সদস্যরা সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম ও শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এক শ’ জন ছিন্নমুল শিশু ও ভাসমান মানুষের মাঝে খাদ্য তুলে দেন।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা মাস – ২০২২ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গৃহিত কর্মসূচির চতুর্থ দিনে আগামী ৬ অক্টোবর (বৃহস্পতিবার ) রয়েছে স্বেচ্ছা রক্তদান। শহরের বিমানববন্দর সড়কে লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এছাড়াও অক্টোবর সেবা মাস- উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে নেয়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৮ অক্টোবর দৃষ্টি শক্তি পরীক্ষা ও ছানি অপারেশন, ১১ অক্টোবর বৃক্ষরোপন ও চারা বিতরণ, ১২ অক্টোবর সেমিনার এবং ১৩ অক্টোবর শিক্ষা উপকরণ বিতরণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ