• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে ট্রেনের দুই চালক আহত

সিসি নিউজ ডেস্ক ।। চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে ট্রেনের দুই চালক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পাহাড়তলীর কৈবল্যধাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই ট্রেন চালক হলেন— চালক (লোকোমাস্টার) মোহাম্মদ রাসেল এবং সহকারী চালক সুমন কুমার শীল। পাথরের আঘাতে গ্লাস ভেঙে হাত সামান্য কেটে গেছে বলে জানা গেছে।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির তথ্য প্রাচার ও প্রকাশনা সম্পাদক মীর এবিএম শফিকুল আলম বলেন, ‘কৈবল্যধাম স্টেশন ছেড়ে যাওয়ার সময় হঠাৎ কে বা কারা পাথর নিক্ষেপ করে। এতে লোকো নম্বর ২৭০৬-এর সামনের গ্লাস (এলএম সাইটের) সম্পূর্ণ ভেঙে ক্যাব রুমে প্রবেশ করে। কাচের আঘাতে ওই দুজন সামান্য আহত হয়েছে। সৌভাগ্যক্রমে বড় বিপদ থেকে বেঁচে গেছেন তাঁরা।’

উৎস: আজকের পত্রিকা

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ