• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তীর তোরণ উন্মোচন

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ (ইংলিশ স্কুল) বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের তোরণ উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় শহীদ ডাঃ জিকরুল হক রোডের শহীদ স্মৃতি অম্লান চত্বরে আতশবাজির মধ্য দিয়ে ওই তোরণ উন্মোচন কর হয়। যৌথভাবে এ তোরণ উন্মোচন করেন করেন  পরিকল্পনা মন্ত্রনালয়ের উপ-সচিব শীলাব্রত কর্মকার ও প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত শিক্ষক মোছাঃ ফাতেমা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান  সৈয়দপুর সরাকারি কারিগরি কলেজের শিক্ষক আব্দুল আউয়াল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী  বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ম্যানেজার আহসান হাবিব তমাল, বেসরকারি মোবাইল কোম্পানি এয়ারটেলের ম্যানেজার আরশাদ হোসেন, কাস্টমস কর্মকর্তা মাসুদ রানা প্রমূখ। এতে ওই বিদ্যালয়ের সাবেক দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর আগে স্মৃতি অম্লান চত্বরে ৬০ মোমবাতি প্রজ্বলন করে মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ