• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দাঁড়িয়ে থাকা ট্রেনে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার পাঁচ

সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে থেমে থাকা একটি ট্রেনে ১৭ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পাঁচজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সুমন (২১), নাঈম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০), রোমান প্রকাশ কালু (২২)। এ ঘটনায় ইমরান (২০) নামে এক যুবক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ শনিবার দুপুরে ভুক্তভোগী ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিয়ে যায় ঢাকা রেলওয়ে থানার পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে জানান, ওই কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায়। সেখান থেকে বাবা-মায়ের সঙ্গে রাগ করে শুক্রবার হাওর এক্সপ্রেসে চড়ে রাতে ঢাকার কমলাপুর স্টেশনে আসে। সেখানে ৪/৫ নম্বর প্ল্যাটফর্মে বসে থাকা অবস্থায় পানি বিক্রেতা ইমরান নামে এক যুবকের সঙ্গে তার কথা হয়। তিনি ওই তরুণীকে প্ল্যাটফর্মের একটি বেঞ্চে শুয়ে থাকতে বলেন। পরে রাত হয়ে গেলে কিশোরীকে ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তুরাগ কমিউনিটি লোকাল ট্রেনের বগিতে নিয়ে পাঁচজন মিলে ধর্ষণ করেন। এ সময় রাত ১টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে সেখান দিয়ে যাতায়াত করতে দেখে তাঁরা ভয়ে পালিয়ে যান। তখন নিরাপত্তাকর্মীর সন্দেহ হলে তিনি উঁকি দিয়ে দেখেন, রেলের বগিতে ওই কিশোরী পড়ে আছে। এরপর থানায় খবর দিলে কিশোরীকে উদ্ধার করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, রাতেই ওই কিশোরীর মাধ্যমে স্টেশন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ইমরান নামে অভিযুক্ত যুবক এখনো পলাতক।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ