সিসি নিউজ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে নীলফামারী সাহিত্য পরিষদের প্রকাশনা ‘প্রভা’ এর বিশেষ সংখ্যা বাজারে এসেছে।
শনিবার বিকেলে(০৮অক্টোবর) নীলফামারী সাধারণ গ্রন্থগার মিলনায়তনে প্রভার বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।
আলোচক হিসেবে ছিলেন কবি ও সাহিত্যিক আব্দুল হক প্রধান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল।
এছাড়াও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আশরফি চৌধুরী জলি ও সেলিনা সাথি বক্তব্য দেন।
নীলফামারী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভা পরিচালনা করেন খবির আহমেদ।
নীলফামারী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খবির আহমেদ বলেন, আমরা নিয়মিত প্রভা প্রকাশ করে থাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ সংখ্যা বের করা হয়েছে। যেটির মোড়ক উন্মোচন করা হয়।