• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাটে র‌্যাবের পৃথক অভিযানে আটক ২৩

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মাদক কারবার, মাদক সেবন ও পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ২৩ জনকে আটক করেছে। এ সময় সাড়ে ২২ কেজি গাঁজা, ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও যন্ত্রাংশসহ ৫টিঁ কম্পিউটার ও ১টি ল্যপটব জব্দ করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৫ এর  জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত পৃথক অভিযানে মাদক ও কম্পিউটারসহ ২৩ জ কে আটক করা হয়।

রোববার দিবাগত মধ্য রাতে জয়পুরহাটের পুরানপৈল বাইপাস মোড় থেকে সাড়ে ২২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে আটক করা হয়।  আটককৃতরা কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার উত্তর তেতাভুমি গ্রামের বাসিন্দা। তারা বাসযোগে গাঁজাগুলি নিয়ে কুমিল্লা থেকে জয়পুরহাটের পাঁচবিবি যাচ্ছিলেন। র‌্যাবের অপর একটি অপারেশন টীমের সদস্যরা একই সময় জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে ২৮০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ বেলাল হোসেন নামে ১ জন মাদক কারবারিকে আটক করেছে। আটকৃত বেলালের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবুগা গ্রামের সুইচগেট পাড়ায়।

এ ছাড়া জয়পুরহাট পৌরসভার কিনাপাড়া এলাকার পরিত্যাক্ত কড়াই ফ্যাক্টরীতে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ১৩ জন মাদক সেবীকেও আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অপর একটি টীম।  রোববার দিবাগত মধ্যরাতে তাদের অটক করা হয়। আটকৃতরা জয়পুরহাট সদর, আক্কেলপুর, ক্ষেতলাল ও পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছি উপজেলার বাসিন্দা।

 

 

 

 

এর আগে র‌্যাব সদস্যরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে কয়েকটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও’র কাজে ব্যবহৃত পাঁচটি কম্পিউটার মনিটর, চারটি কম্পিউটার সিপিইউ, একটি ল্যাপটপ, আটটি হার্ড ডিস্ক, সাতটি মোবাইল, সাঁইত্রিশ পেন ড্রাইভসহ ৬ যুবককে আটক করা হয়।

 

পৃথক ঘঁনায় আটককৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান ক্যাম্প অধিনায়ক।

 

ছবিঃ ই-মেইলে

 

মোমেন মুনি

জয়পুরহাট।

০১৭১১-২৭৩৮৭৪

 

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ