• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও গাছের চারা বিতরণ

সিসি নিউজ।। লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা মাস-২০২২ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিরতরণ এবং প্যারাপ্লিজিয়া রোগে আক্রান্ত হয়ে  চলাচলে অক্ষম হাজারিহাট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির এক ছাত্রকে নগদ অর্থ  সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়িন পরিষদ চত্বরে এসব কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই ইউপি চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী।
 সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা। বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন কামারপুকুর ডিগ্রি কলেজের প্রভাষক লায়ন রেজাউল হক,  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক লায়ন ফারুক আহমেদ, সহকারি প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, কিন্ডারগার্টেন শাখার উপাধ্যাক্ষ  জাবেদ আলী শেখ প্রমূখ।
পরে  ইউপি চত্বরে বৃক্ষরোপণ শেষে বিনামূল্যে প্রায় দুইশ মানুষের ডায়াবেটিস পরীক্ষা  ও  তাদের হাতে গাছের একটি করে চারা তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ