• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত রেল কর্মী

সিসি নিউজ ডেস্ক ।। কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে মনোয়ার হোসেন নামের এক রেল কর্মী আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার গুনবতী রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনে এ ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার শাহাবুদ্দিন জানান, রাতে ৮টার পর ট্রেনটি গুনবতী রেলস্টেশনে প্রবেশের সময় দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এসময় একটি পাথর ট্রেনের কর্তব্যরত গার্ডের মাথায় লেগে মাথা ফেটে যায়। পরে ট্রেন গুনবতী রেলস্টেশনে থামলে তাকে চিকিৎসা দেয়া হয়।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, বিষয়টি শুনেছি, এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ