• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে তুঁত চারা রোপন ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শুরু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে তুঁত চারা রোপন ও রক্ষণাবেক্ষণের ওপর পাঁচদিন ব্যাপী এক প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ রেশম উন্নয়ন রোর্ডের রেশম চাষ সম্প্রসারণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলার দাবিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের অধীনে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ময়দানপুর চাকী পলুপালন কেন্দ্রে ওই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী’র পরিচালক (সম্প্রসারণ) মোহাম্মদ এমদাদুল বারী।
রংপুর আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. মাববুব-উল হক এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল রায়হান, খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ রানা পাইলট ও সৈয়দপুর উপজেলা রেশম সম্প্রসারণ কার্যালয়ের ব্যবস্থাপক মো. রেজাউল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর রেশম সম্প্রসারণ কার্যালয় সূত্রে জান গেছে,  বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার তুঁত চারা রোপন ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণে মোট ২৫ জন তুঁত চাষী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ২০ জন নারী তুঁত চাষী এবং ৫ জন পুরুষ তুঁত চাষী রয়েছেন। আগামী ১৭ অক্টোবর পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ