• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় খাদ্য দিবস উদযাপন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। “কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” স্লোগানে দিনাজপুরের খানসামায় বিশ্ব খাদ্য দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় সভায়  বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ