• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আওয়ামী লীগ নেতাকে হারিয়ে যুবলীগ নেতার বিজয়

সিসি নিউজ ।। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে আওয়ামী লীগ নেতাকে হারিয়ে নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা।

সোমবার জেলা পরিষদ নির্বাচনে অটোরিকশা প্রতীকে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার পেয়েছেন ১২৭ ভোট। ৪ জন ভোটার অনুপস্থিত ছিলেন। সাধারণ সদস্য পদে এ দুজনই প্রতিদ্বন্দ্বী ছিলেন।

সদর উপজেলা ওয়ার্ড-১ ইঞ্জিনিয়ার প্রিজাইডিং অফিসার ইসমাইল হোসেন স্বাক্ষরিত ফলাফল কাগজে এ তথ্য নিশ্চিৎ হওয়া গেছে।

নিজের অনুভূতি জানিয়ে যুবলীগ নেতা দেবাশীষ দত্ত্ব সমীর বলেন, দুজন প্রার্থী ছিলাম। একজন জিতবে, একজন হারবে। আওয়ামী লীগ নেতা নিয়ে বিষয় নয়। তবে আমার এ বিজয় জেলা যুবলীগের বিজয়।

প্রিজাইডিং অফিসার জানান, নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। ভোটাররা কড়া নিরাপত্তার সাথে স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।

প্রসঙ্গত, সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে দুপুর ২টায়। নির্বাচনে সাধারণ সদস্য পদে ১৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ উপজেলায় ৫টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়েছে। মোট ভোটার ৭৫৮ জন।

অন্য বিজয়ীরা হলেন, বালিয়াডাঙ্গীতে শফিকুল ইসলাম, পীরগঞ্জে মোস্তাফিজার রহমান, রানীশংকৈলে আব্দুর বাতিন স্বপন, হরিপুরে আনিসুজ্জামান শান্ত। এছাড়া সংরক্ষিত নারী সদস্যরা হলেন, আফসানা আক্তার ও সাবিনা ইয়াসমিন রিপা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ