• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে হেলমেটধারী মোটরসাইকেল আরোহী পেলেন ফুল

সিসি নিউজ।। নীলফামারীতে হেলমেটধারী মোটরসাইকেল আরোহীরা পেলেন ফুলের শুভেচ্ছা। সড়ক দূর্ঘটনা রোধে সোমবার ট্রাফিক সচেতনতামূলক প্রচরণার ওই শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ শ্লোগানে বেলা ১১টা থেকে শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী কর্মসূচিটি পালিত হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘রংপুর রেঞ্জের মধ্যে সবচেয়ে দূর্ঘটনাপ্রবন জেলা নীলফামারী। এ জেলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাহন মোটরসাইকেল। প্রাণহানি রোধে যথাযথভাবে সচেতন হয়ে মানুষ যাতে গাড়ি চালায় সে লক্ষে আমরা কাজ করছি। তারই অংশে নীলফামারী জেলার প্রতিটি থানায় আজকে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম চলছে। আগামীকাল মঙ্গলবার থেকে বিশেষ অভিযান শুরু করবো। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, মোটরসাইকেলে তিনজন বহন করা এবং ফিটনেসবিহীন গাড়ি চালালে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহন করবো।’ এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ, ট্রাফিক পুলিশের পরিদর্শক সেলিম আহমেদ, জ্যোর্তিময় রায়, ডিবি পুলিশের পরিদর্শক মো. আখেরুজ্জামান প্রমুখ। একই সময়ে ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা শহরে ট্রাফিক বিভাগ এ সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। ক্যাপশন।। নীলফামারী শহরের চৌরাঙ্গী মোড়ে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ