
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। “বছরে ইদুর খাচ্ছে শস্য লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান- ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে অভিযানের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ মাহবুবুর রশীদ, অতিরিক্ত কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানা আফরোজ, কীটনাশক ব্যবসায়ী ও কৃষকগণ প্রমুখ।