• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার অর্থ বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দুইটি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার অর্থ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর স্কিল ডেপেলপমেন্ট প্রজেক্টের আওতায় সৈয়দপুর ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মাঝে ওই সনদপত্র ও ভাতার অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭অক্টোবর) উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া শাইল্যার মোড় এলাকায় সংস্থার সৈয়দপুর ফিল্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল মো. রিপন মিয়া। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমূখ।
এ সময় লক্ষণপুর স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো.শরিফুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর সৈয়দপুর ফিল্ড অফিসের এডমিশন/ ফ্রন্ট ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলালসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের অর্থায়নে সংস্থার সৈয়দপুর ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেশন ও টেইলরিং এন্ড ড্রেসমেকিং বিষয়ের ওপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৮৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে ভাতার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এদের মধ্যে কম্পিউটার অপারেশন ট্রেডের ৩৮ জন, টেইলরিং এন্ড ড্রেসমেকিং ট্রেডের ৫০ জন প্রশিক্ষণার্থী রয়েছে।
উল্লেখ্য, কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর নীলফামারীর সৈয়দপুর ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নয়টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ট্রেডগুলো হচ্ছে, ড্রাইভিং,কম্পিউটার অপারেশন, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, টেইলরিং এন্ড ড্রেসমেকিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন, মোটরসাইকেল মেকানিক্স, মোবাইল ফোন সার্ভিসিং ও গ্রাফিক্স ডিজাইন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ