• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে আ.লীগের জনসভায় থাকবেন শেখ হাসিনা

সিসি নিউজ ডেস্ক।। আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভা করবে আওয়ামী লীগ। ওই জনসভায় দলীয় সভাপতি শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনের গেটে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি দলটির ২১তম সম্মেলন বিষয়ে কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। তা এক দিনেই শেষ হবে। সকালে উদ্বোধনী অধিবেশন, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

এ ছাড়া বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে ২২তম জাতীয় সম্মেলন আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে বলে জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি কার্যনির্বাহী বৈঠকে বলেন, ‘খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা৷’ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ