• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপরাধীর সংখ্যা কমাতে পুলিশকে সহযোগিতা করতে হবে- নূর

সিসি নিউজ ।। নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। এ উপলক্ষে শনিবার সকাল ১১টার দিকে ‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ শ্লোগানে পুলিশ লাইন্স চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটব প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্স মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়। যৌথভাবে কর্মসূচির আয়োজন করে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘অপরাধ প্রবণতা কমিয়ে আনতে শুধু পুলিশ একাই নয়, আমাদের প্রত্যেককে সহযোগিতা করতে হবে। এ লক্ষ্যেই কমিউনিটি পুলিশিং সৃষ্টি করা হয়েছে। আমরা সবাই যদি পুলিশকে সহযোগিতা করি, তাহলে অপরাধির সংখ্যা কমে আসবে, আমরা নিরাপদ থাকবো।’

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ। সভায় বিশেষ অতিথি থেকে বক্তৃতা দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক এসএম সফিকুল আলম ডাবলু প্রমুখ।

পরে সেখানে কউিনিটি পুলিশিং এ অবদানের জন্য জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য এবং নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার সম্মাননা প্রদান করা হয়।

এর আগে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, প্রতি বছরের অক্টোবর মাসের শেষ শনিবার সারাদেশে একযোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ