• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

যশোরে বন্ধুর জন্মদিনে মদপানে ২ কিশোরের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। যশোরের কেশবপুর উপজেলায় বন্ধুর জন্মদিন উদ্‌যাপনে মদপান করে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে একটি বেসরকারি হাসপাতালে মারা যান রনি বিশ্বাস নামে এক কিশোর। অন্যদিকে ইন্দ্রোজিৎ বাইন নামে আরেক কিশোরকে সন্ধ্যায় ঘরে মৃত অবস্থায় পান স্বজনেরা। এ ঘটনায় কৃষ্ণপদ নামে আরও এক কিশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত দুই বন্ধুর মধ্যে রনি বিশ্বাস মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মিহির বিশ্বাসের ছেলে। অন্যদিকে আরেক কিশোরের নাম ইন্দ্রোজিৎ বাইন। সে কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের রণজিৎ বাইনের ছেলে। এ ঘটনায় অসুস্থ কৃষ্ণপদ ওই গ্রামের প্রতাপ সরকার পাঁচুর ছেলে। তিন বন্ধুর বয়স সতেরোর কোটায়।

রনি বিশ্বাস খুলনার একটি পলিটেকনিক কলেজের ছাত্র। অন্যদিকে ইন্দ্রোজিৎ ও কৃষ্ণপদ মনিরামপুরের একটি কারিগরি কলেজের ছাত্র।

মনিরামপুরের নেহালপুর ক্যাম্পের ইনচার্জ (এসআই) আতিকুজ্জামান ও কেশবপুর থানা-পুলিশ জানায়, গত শনিবার (২৯ অক্টোবর) রাতে কৃষ্ণপদের জন্মদিন উদ্‌যাপন করতে কেশবপুরের কালিচরণপুরে তার বাড়িতে যায় রনি ও ইন্দ্রোজিৎ। একপর্যায়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসে তিন বন্ধু মদ পান করে। এরপর মনিরামপুরের সুজাতপুরে বাড়ি ফিরে অসুস্থ হলে রনি বিশ্বাসকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনেরা। পরে তাঁকে খুলনায় পাঠানো হলে গতকাল সোমবার দুপুরে সেখানে একটি বেসরকারি হাসপাতালে মারা যায় রনি।

এদিকে সোমবার সন্ধ্যা হয়ে গেলেও কালিচরণপুরের ইন্দ্রজিৎ বাইন ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকতে গেলে তাকে মৃত অবস্থায় পান। এরপর কেশবপুর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন পরিষদের কালিচরণপুর গ্রামের ইউপি সদস্য অসিম বিশ্বাস বলেন, এ ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোড়াচাঁদ দাস বলেন, ‘বন্ধুর জন্মদিন অনুষ্ঠানে মদপান (অ্যালকোহল) করে তাদের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে ইন্দ্রজিৎ বাইনের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ