• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রীসহ গ্রেপ্তার ৫

সিসি নিউজ ডেস্ক।। ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় সম্পৃক্ততা পাওয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা-পুলিশ। আজ বুধবার (২ নভেম্বর) ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

গ্রেপ্তারকৃত বাবলি আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। এ ছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এই মামলায় গ্রেপ্তারকৃত আরও চারজন হলেন, বরিশাল জেলার মুলাধি থানার গলই ভাঙা এলাকার মৃত কদম আলী সরদারের ছেলে হাবুল সরদার (৩৮), মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার হায়দার আলীর ছেলে রাজু আহমেদ (২৪), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নুর ইসলামের ছেলে আরিফ (২২) ও ধামরাই থানার কাঁচারাজাপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (২৮)।

পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা মামলাও করেন। এই গুরু চুরির মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। গরু চুরি যাওয়ার পর গ্রেপ্তার বাবলি আক্তারের হেফাজতে নেওয়া হতো এবং তাঁর হেফাজত থেকেই সব গরু বিক্রি হতো। এমন তথ্য নিশ্চিত হওয়ার পর ভোরে সাভারে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর সাভার ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘গরু চুরির মামলার ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন নারী তিনি ছাত্রলীগের কোনো এক পদে আছেন। বাকি চারজনকে গ্রেপ্তার করতে করতে দুপুর হয়ে গেছে। তাই আগামীকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালের দিকে গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে পাঠানো হবে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধামরাইয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু গরু চুরি হলে এসব ঘটনায় মামলা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়েই আমাদের সামনে উঠে আসে, বাবলি আক্তার গরুগুলো তাঁর হেফাজতে রেখে বিক্রি করতেন। পরে সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘তিনি আমাদের সংগঠনের। তবে আমি গ্রেপ্তারের বিষয়টি জানি না। কিন্তু অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ