• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে হেলমেট বাহিনীর প্রধান পুলিশের হাতে গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীতে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় জড়িত হেলমেট বাহিনীর মূলহোতা গোলাম কিবরিয়া (৪০) গ্রেফতার হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে নীলফামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর শহর থেকে তাকে গ্রেফতার করে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা সূত্রে জানা গেছে। এদিকে হেলমেট বাহিনীর মূলহোতা গ্রেফতারে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

মামলার সূত্র মতে, নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের সরকারপাড়ার সহোদর বাবুল হোসেন ও আব্দুস সামাদ। তাঁদের সাথে প্রতিবেশি হাজী আশরাফ আলীর পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মধ্যে আদালতে একাধিক মামলাও চলমান। গত ২৯ সেপ্টেম্বর প্রতিপক্ষের একটি মামলায় নীলফামারী আদালতে হাজিরা দিতে যায় বাবুল ও সামাদ পরিবারের সদস্যরা। আর এ সুযোগে প্রতিপক্ষ আশরাফ আলীর ছেলে গোলাম কিবরিয়া ভাড়াটিয়া হেলমেট বাহিনী সদস্যদের সাথে নিয়ে ওই পরিবার দুটির বাড়ি-ঘরে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশি মোকছেদুল ইসলাম ও আছিয়া বেগম জানান, ঘটনার দিন প্রায় ২০-২৫ জনের একটি দল আকষ্মিক ওই বাড়ি দুটিতে হামলা করে। মাথায় হেলমেট ও মুখোশ পরিহিত হামলাকারীদের হাতে ছিল দেশিয় বিভিন্ন ধারালো অস্ত্র। দিবালোকে মোটরসাইকেলে এসে এমন হামলা ফিল্মি স্টাইলকেও হার মানিয়েছে। পরে ওই দুটি পরিবারের নারী ও শিশুদের আর্তচিৎকারে গ্রামবাসী জোটবদ্ধ হয়ে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। কিন্তু তার আগেই মাটির সাথে মিশিয়ে দেয় পরিবারের বসত-বাড়ি। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পায়ে গুরুতর জখম হয় সত্তরোর্ধ বৃদ্ধা মতিফুল বেগম।

ভুক্তভোগি বাবুল হোসেন জানান, ওই ঘটনায় নীলফামারী থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়। কিন্তু পুলিশের সহযোগিতা না পেয়ে গত ১২ অক্টোবর নীলফামারী আদালতের শরণাপন্ন হই। পরবর্তীতে আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) থানায় মামলাটি রুজু করা হয়। এরপরই নীলফামারী থানা পুলিশ সৈয়দপুর পুলিশের সহযোগিতায় গতকাল শুক্রবার রাতে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক থেকে হেলমেট বাহিনীর মূলহোতা গোলাম কিবরিয়াকে গ্রেফতার করে।

গ্রামবাসী রফিকুল ইসলাম জানান, হেলমেট বাহিনীর মূলহোতাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তিনি আরো বলেন, প্রকাশ্য দিবালোকে এমন ঘটনাটি ছিল ন্যাক্কারজনক। হেলমেট বাহিনীর তান্ডবে পরিবার দুটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাঁরা খোলা আকাশের নীচে অবস্থান করছে। এদিকে এ বাহিনীর মূলহোতা গোলাম কিবরিয়াকে গ্রেফতার করায় পুলিশের প্রশংসা করে তিনি আরো বলেন, বাহিনীর বাকী সদস্যদের তৎপরতায় এলাকায় এখনও বিরাজ করছে। তিনি পুরো বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আরমান আলী জানান, আজ শনিবার গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ