সিসি নিউজ।। নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় সংবিধান দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাহারুর ইসলামের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহম্মদ মাহবুবুর রহমান ভুঁইয়া, নীলফামারী জজ আদালতের পিপি অক্ষয় কুমার রায় প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধি সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।