• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানের ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার ভেজাল বিরোধী অভিযানে কোন রকম অনুমোদন ছাড়াই ভেজাল ঘি, অত্যন্ত নোংরা,অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা না টাঙানোর অভিযোগে ওই জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট জানা গেছে, সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় জুয়েল ডেইরী ফার্ম নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের কোন রকম অনুমোদন ছাড়া ভেজাল ঘি এবং অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর ও অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে নিন্মমানের উপকরণ ব্যবহার করে মিষ্টি তৈরি করা হচ্ছিল। শনিবার সকালে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. সামসুল আলমের নেতৃত্বে সেখানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিএসটিআইয়ের কোন রকম অনুমোদন অনুমোদন না নিয়ে ভেজাল ঘি এবং অত্যন্ত নোংরা অস্বাস্থ্যকর ও অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির ঘটনাটি হাতেনাতে ধরা পড়ে। পরে অনুমোদন ছাড়াই ভেজাল ঘি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি দায়ে প্রতিষ্ঠানের মালিক মো. জুয়েলের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গোলাহাট বাজারে দেলোয়ার ষ্টোরে পণ্যের মূল্যতালিকা না টাঙানোর অভিযোগে মালিকের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সামসুল আলম ওই জরিমানা করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুস সালামসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সামসুল আলম জানান, তাদের অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম চলছে। আগামীতে তাদের বাজার তদারকি তথা ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ