
সিসি নিউজ।। দিনাজপুরের খানসামায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সেতাব আলী নামের এক কাঁচামাল ব্যবসায়ীর বসতঘর পুড়ে গেছে।
আজ রোববার সাড়ে ১২টার দিকে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের হাসিমপুরের মানিকগঞ্জ বাজার এলাকায় মৃত সামছুল ইসলামের ছেলে সেতাব আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় ওই পরিবারের অন্তত লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ‘দুপুরের দিকে হঠাৎ করে সেতাব আলীর ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ধারণা এতে পরিবারটির অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
খানসামা ফায়ার র্সাভিস ও সিভিল ডিফেন্স র্সাব অফিসার মোনতাজুল ইসলাম জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে প্রাথমিকভাবে পরিবারটির ২০-৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।