• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর শিক্ষাবোর্ডে পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৮১৮ শিক্ষার্থী

সিসি নিউজ।। দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রংপুর বিভাগের আট জেলায় অনুপস্থিত ছিলো এক হাজার ৮১৮ জন শিক্ষার্থী। বাংলা প্রথম পত্রের পরীক্ষায় এই অনুপস্থিতি। অনুপস্থিতির গড় হার ১ দশমিক ৮৮ শতাংশ। তবে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।

এবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ৯৬ হাজার ৭০০ পরীক্ষার্থীর। কিন্তু অংশ নেয়, ৯৪ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী। সে হিসেব অনুযায়ী অনুপস্থিত ছিলো এক হাজার ৮১৮ জন পরীক্ষার্থী।

অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে রংপুরে ২৫৬, গাইবান্ধায় ২৯৬, নীলফামারীতে ২৪১, কুড়িগ্রামে ২৭৬, লালমনিরহাটে ১৪৯, দিনাজপুরে ৩১৯, ঠাকুরগাঁও ১৯৩ , পঞ্চগড়ে ৯৮ জন ।

উপ পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হারুন-অর-রশীদ মণ্ডল এই তথ্য  নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ