
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট র্যাব সদস্যরা অভিযানে চালিয়ে বিজিবি সদস্যদের কুপিয়ে জখম করা ২ প্রধান আসামীকে গ্রেফতার করেছে।
ভারতে পালিয়ে যাওয়ার সময় ভারত সীমান্তব্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ধুরইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে আজ বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান।
গ্রেফতারকৃতরা হলেন- বিজিবি সদস্যদর উপর আক্রমনকারীদের ১নং এজাহার নামীয় আসামি নওগাঁর ধামুইরহাট উপজেলার রসুলপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে রেজাউল করিম @ গুপ্তা (৫৫) ও ২নং এজাহার নামীয় আসামী তারই ছেলে মেহেদী হাসান @ রাজু (২৫)।
আজ ভোর রাতে ওই সীমান্ত থেকে গ্রেফতার করে আজ বিকালে তাদের ধামুইরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
স্থানীয় র্যাব অধিনায়ক জানান, গত ১১ এপ্রিল রাতে নায়েক সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে ১৪ বিজিবি’ নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের ধামইরহাট উপজেলার সীমাÍবর্তী বস্তাবর সীমাÍন্ত এলাকায় টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা।
এ সময় ৮/১০ জন মাদক ব্যবসায়ীরা ওই সীমান্ত দিয়ে মাদক দ্রাব্যসহ অন্যান্ন চোরাচালানের মালামাল বহন কর নিয়ে আসছিলেন।
বিজিবি’র টহল টীমকে দেখা মাত্র চোরাকারবারীরা চাপাতি, চাইনিজ কুড়াল, হাসুয়াসহ বিভিন্ন ধারালা অস্ত্র দিয়ে বিজিবি সদস্যদের এলােপাতারী কুপিয়ে বিজিবি সদস্যদের জখম করে।
এতে নায়েক সুবদার মুজিবুর রহমানসহ অন্যান্য বিজিবি সদস্যরা গুরুতর জখম হন।
খবর পেয়ে বিজিবির অপর টহল দল ঘটনাস্থলে পৌঁছিলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন উদ্ধারকারী বিজিবি সদস্যরা।
এ ঘটনায় একই দিন ১০ জন চোরাকারবারীর বিরুদ্ধে ধামুইরহাট থানায় মামলা দায়ের করে বিজিবি ।
গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ২ জন প্রধান আসামীকে গ্রেফতার করার পর নওগাঁর ধামুইরহাট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাব অধিনায়ক।