• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল নেতাসহ দুই যু্বকের

সিসি নিউজ ডেস্ক ।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়কসহ দুই মোটরসাইকেল আরোহী যু্বকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও একজন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ হারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর হোসেনপুর গ্রামের শহিদুল্লার ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে আলমগীর (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জনায়, সন্ধ্যায় ইউসুফ ও আলমগীরকে নিয়ে মোটরসাইকেল যোগে মাইজবাগের দিকে যাচ্ছিলেন নাঈম। পথে হারুয়া স্কুলের সামনে যেতেই দাঁড়িয়ে থাকা একটি ট্রাক অতিক্রম করতে গিয়ে তারা পড়ে যান। এ সময় পেছন থেকে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাছিনুর রহমান বলেন, ট্রাকটি পালিয়ে যাওয়ায় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ