• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে হত্যা মামলার রায়ে বাবা ও ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে পাওয়ার টিলার চালক এনামুল হক হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৪জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়। এছাড়া মামলার আরেকটি ধারায় তাদের ৫ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের মৃত কুড়ানুর ছেলে রমজান আলী, তার দুই ছেলে রঞ্জু, শাহীন আলম ও একই এলাকার রেজাউলের ছেলে হান্নান। এর মধ্যে রঞ্জু পলাতক রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে আরও তিনজনকে খালাশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ফরিদপুর এলাকার আলতাব হোসেনের ছেলে এনামুল হক ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে বজরপুর এলাকার ভগ্নিপতির বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন। রাতে আসামীরা পুর্ব শত্রুতার জের ধরে এনামুলকে মারপিটের পর হত্যা করে একটি আলুর ক্ষেতে লাশ ফেলে পালিয়ে যায়। পরের দিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এনামুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরের দিন নিহতের পিতা সদর থানায় ৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করলে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ