• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে চাকরি মেলা, অনেকে পেলেন নতুন জীবন

সিসি নিউজ।। চাকরির পেছনে ছোটাছুটি নয়, চাকরিই যোগ্যদের খুঁজে নেয়। চাকরি মেলায় কর্মসংস্থানের সুযোগ হয় বেকার তরুণ-তরুণীদের। বেকারত্ব দূর হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা। বৃহস্পতিবার দিনব্যাপী নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ  আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) প্রাঙ্গণে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রম এই মেলার আয়োজন করে ক্যারিয়ার সোসাইটি নামের একটি সংগঠন।
ওইদিন বেলা ১১টার দিকে ফিতা কেটে চাকরি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ  আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) অধ্যাপক ড. প্রকৌশলী লুৎফর রহমান। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি স্টল বসে মেলায়।
ক্যারিয়ার সোসাইটির সভাপতি সাকলাইন মোস্তাক ফাইম জানান, সৈয়দপুর আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দ্বিতীয়বারের মতো ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করা হয়। ট্রাস্ট ব্যাংক, প্রাণ ফ্রুটো ড্রিং, অলাটাইম বিস্কুট ও ইকো হোটেল এন্ড রিসোর্টের সার্বিক সহযোগিতায় এই মেলায় ১০  চাকরিদাতা কোম্পানি অংশ নেয়। চাকরি প্রত্যাশী প্রার্থীরা তাদের পছন্দনীয় কোম্পানিতে বায়োডাটা জমা দেন। প্রার্থীদের সিভি গ্রহণ ও সেখানেই তা যাচাইবাছাই এবং মৌখিক পরীক্ষা শেষে কোম্পানির কর্মকর্তারা প্রায় ১০০ জনকে চাকুরি দেন।
তিনি আরও জানান, ক্যারিয়ার ফেয়ারের পাশাপাশি ক্যারিয়ার সম্পর্কিত ও দিক নির্দেশনামূলক  সেমিনারও আয়োজন করা হয় মেলা চত্বরে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ