• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুক্তিযুদ্ধ মঞ্চ খানসামা উপজেলা শাখার কমিটি ঘোষণা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের দিনাজপুরের খানসামা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাবেক ছাত্রনেতা জিয়াদ বিন সাঈদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা ভাস্কর সাহা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ সদস্যের আংশিক এই কমিটির অনুমোদন দেন।

এই কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে মিথুন শাহা ও আরিফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রকি ও মাসুদ রানা,  সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ও হোসাইন মোহাম্মদ আকবর, দপ্তর সম্পাদক কামরুজ্জামান (জে আর জামান) ও প্রচার সম্পাদক ভূবন সেন।

নব-নির্বাচিত সভাপতি জিয়াদ বিন সাঈদ চৌধুরী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রশ্নে সর্বদা আমাদের আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে এই কমিটি কাজ করে যাবে আগামীতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ