
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাহুল হাসানের (২৩) মৃত্যু হয়েছে। শুক্রবার ভাের রাতে ৪ টার দিকে জয়পুরহাট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােক্তার হােসেন জানান, রাহুল হাসান (২৩) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার রইচের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়দের সুত্রে ওসি মোক্তার জানান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন রাহুল হাসান। কুয়েটের একাডমী পরীক্ষা শেষ করে গত বহস্পতিবার খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামি সীমান্ত এক্সপ্রস ট্রেনে গ্রামের বাড়ী আসছিলেন।
ওই শিক্ষার্থীর মানিব্যাগ পাওয়া ট্রেনের টিকিট অনুযায়ি, খুলনা থেকে ঈশ্বরদী আসেন কুয়েট শিক্ষার্থী রাহুল হাসন। সেখান থেকে সান্তাহারের উদ্দেশ্যে আবারো ট্রেনে উঠে ঘুমে পড়েন তিনি। ওই অবস্থায় ট্রেনটি জয়পুরহাট এসে পৌঁছালে তার ঘুম ভেঙ্গে যায়।
দ্রুত জয়পুরহাট স্টেশন নামার সময় পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পরলে তার মৃত্যু হয়। এ সময় তার কাছ ছিল ব্যাগ, একটি ট্রেনের টিকিট, জাতীয় পরিচয়পত্র ও মােবাইল ফােন। তবে মােবাইল ফােন ও সিম ট্রেনের চাকার নিচে পরে নষ্ট হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে রাহুলের পরিবারের নিকট ওই শিক্ষার্থীর মরদেহ হস্তাÍর করা হয়েছে।