• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন

সিসি নিউজ।। নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন,‘ধর্মান্ধ গোষ্ঠি জামায়াত ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করেই চলেছে। সাধারণ মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মেধাবী তরুণদের ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এদের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে।’
নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার দুপুরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময় স্বাধীনতা বিরোধী অপশক্তি এখোনো সক্রিয় উল্লেখ করে তিনি বলেন,‘তারা মহান মুক্তিযুদ্ধে পরাজিত হলেও ষড়যন্ত্র থেমে নেই। সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করা তাদের একটি কাজ।’
বেলা ১২টার দিকে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। শিল্পকলা একাডেমির সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত।
পরে রানা দাশ গুপ্ত তাঁর বক্তৃতায় বলেন,‘মহান মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়ন হয়নি। এখনো আমরা নিরাপদ নই। আওয়ামী লীগের ভেতরও সাম্প্রদায়িকতা লালন পালন করা হচ্ছে। আমরা ধর্ম পালন করবো, কিন্তু ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষের ক্ষতি হোক এটা আমরা চাই না। ধর্মে অপব্যবহারকে রুখতে হবে এখুনি।’
দিনব্যাপী সম্মেলন শেষে সন্ধ্যায় পুণরায় খোকা রাম রায়কে সভাপতি এবং মৃণাল কান্তি রায় সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের ত্রিবার্ষিক জেলা কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি খোকা রাম রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, রমেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক গোপাল বর্মন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী ও দীপক চক্রবর্তী।
এসময় সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় ত্রিবার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব পরিতোষ কুমার রায় স্বাগত বক্তৃতা, সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র রায় শোক প্রস্তাব পাঠ করেন। সম্মেলন শেষে সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে ১০১ সদস্যের ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করে আগামী ১৫ দিনের মধ্যে কমিটির অন্যান্য পদ পূরণের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ