• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে ৭৮১ পিস ইয়াবাসহ আ’লীগ নেতার ছেলে আটক

সিসি নিউজ।।  নীলফামারীর সৈয়দপুরে ৭৮১ পিস ইয়াবাসহ মোঃ মহিবুল্লাহ (৩২) ও নাসির উদ্দীন (২৮) নামে দুইজনকে আটক করেছে র‍্যাব-১৩ সিপিসি-২ এর একটি দল। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশ থেকে তাঁদের আটক করা হয়। আজ রোববার সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য  নিশ্চিত করেন। তিনি  জানান ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে আটক দুইজনকে থানা পুলিশের কাছে  হস্তান্তর করে র‍্যাব। আটক মহিবুল্লাহ বাঙ্গালীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ওয়ার্ডের আওয়ামীলেগের সভাপতি কারী শহিদুল ইসলামের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা। আর নাসির উদ্দীন দিনাজপুরের পার্বতীপুর শহরের হুগলিপাড়া এলাকার মাহবুবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিসি-এর ওই দলটি অভিযান পরিচালনা করে। এ সময় উল্লেখিত এলাকায় ওই দুইজনকে আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৭৮১ পিস ইয়াবা উদ্ধার করে তা জব্দ করা হয়।
ওসি সাইফুল ইসলাম বলেন,আটক দুইজনের  বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ