• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে রেল দিবস পালন

সিসি নিউজ ।। বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানার উদ্যোগে ১৬০তম রেল দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানা চত্বরে দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে রেল সেবা সপ্তাহ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান এর উদ্বোধন করেন । পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের  বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে কারখানার কর্মব্যবস্থাপক (ডাব্লুএম) শেখ হাসানুজ্জামান, রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক এস এম আল মুহিদ, সৈয়দপুর রেলওয়ে পূর্ত বিভাগের সহকারি নির্বাহী প্রকৌশলী (ইনচার্জ) আহসান উদ্দীন, স্থানীয় রেলওয়ে হিসাব বিভাগের হিসাব কর্মকর্তা মাহবুবুর রহমান, সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা( ডিএমও) ডাঃ আনিছুল হক প্রমূখ। এর আগে কারখানা গেটের সামনে স্থাপিত প্রদর্শণী কোচ ফিতা কেটে উন্মোচন করেন প্রধান অতিথি ডিএস সাদেকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ