নীলফামারী প্রতিনিধি।। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্যে নীলফামারীতে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে সদর উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো. আব্দুস সামাদ (পিভিএমএস)। সভায় প্রধান সঞ্চালক ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আয়নাল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মদ গাদ্দাফী, আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মো. মোজাহেদুল ইসলাম প্রমুখ।
পরিচালক মো. আব্দুস সামাদ (পিভিএমএস) বলেন, ১৯৪৮ সালে আনুষ্ঠানিক ভাবে আনসার বাহিনীর আত্মপ্রকাশ ঘটে। এরপর বায়ান্নর ভাষা আন্দোলন,৭১‘এর মহান মুক্তিযুদ্ধ, জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সকল নির্বাচন, দূর্গাপুজার সময় নিরাপত্তা জোরদার, জঙ্গি দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, করোনাকালীন সময় সচেতনতা বৃদ্ধি, বৃক্ষ রোপন কর্মসুচী পালনসহ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তিনি আরো বলেন, সরকারের সকল ক্ষেত্রে বিশ্বাস অর্জন করেছে আনসার বাহিনী। আনসার বাহিনীর ৬১ লক্ষ সদস্য জীবিত থাকা পর্যন্ত কোন বিদেশী শক্তি মাতৃভূমিকে আক্রমন করতে পারবে না। অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষে এখন থেকে সবাইকে প্রস্ততি গ্রহন করতে বলেন।
এছাড়াও সমাবেসে উপস্থিত ছিলেন, সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের পুরুষ ও নারী আনসার ও ভিডিপির সদস্য, কর্মচারি ও কর্মকর্তাগন।