• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে হেরোইনসহ আটক তিন মাদক ব্যবসায়ী 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ২ লাখ ৫০ হাজার টাকার হেরোইনসহ তিনজনকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকশাপাড়ার সাজ্জাদ হোসেনের স্ত্রী মোছা. লতিফা এবং একই এলাকার মৃত আবু বকর সিদ্দিকীর দুই ছেলে সাজু ইসলাম (২৮) ও জাহিদুল ইসলাম (৩৭)।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ৬০ গ্রাম মিক্সিং পাউডার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ