• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ৬ জন আটক

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ৬ জনকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান।

অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ তাদের নিজ নিজ দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিক্সে সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে আসছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতভর মোলামগাড়িহাটে অভিযান চালিয়ে পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত কম্পিউটারের ৬ টি সিপিইউ, ৬ টি মনিটর, ১১ টি হার্ড ডিস্ক, কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশ ও ৬টি মোবাইলসহ ৬জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোলামগাড়ী হাটের সাহেব আলী (৩২), মোলামগাড়িহাটের পার্শ্ববর্তী বাখরা গ্রামের উত্তরপাড়ার সবুর ইসলাম (২৪), বাখড়া বেলগারিয়া গ্রামের আকতারুল ইসলাম (৩১), নানাহার গ্রামের শামসুল আলম (৩৪), একই গ্রামের সাদেক আলী (২৩), মহিরোম গ্রামের সাজু মিয়া@ সেলিম (২৬)।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ তাদের কালাই থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাব অধিনায়ক ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ