• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সাংবাদিক মাসুদ রানার মায়ের ইন্তেকাল 

সিসি নিউজ।। দৈনিক আজকের পত্রিকার সহ-সম্পাদক মাসুদ রানা’র মাতা মমতাজ বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি বৃহস্পতিবার সকাল আটটায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর দেওয়ানীপাড়ায় নিজ বাসভবনে মৃত্যুরবণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি নাতনি, অসংখ্য আত্মীয়- স্বজন ও বহু গুন গ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আছর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে তাঁর পারিবারিক করব স্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মোঃ আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সানজিদা বেগম লাকী, কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, কামারপুকুর ইউনিয়ন আওয়ামী সভাপতি (ভারপ্রাপ্ত) আহসান উল হক বাবু ও সাধারণ সম্পাদক জিকো আহমেদ, আজকের পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দিনাজপুর জেলা প্রতিনিধি আনিসুল হক জুয়েল, সৈয়দপুর উপজেলা প্রতিনিধি রেজা মাহমুদ, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ