• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভাইজান একাদশ বিজয়ী

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় ভাইজান একাদশ জয় পেয়েছে। শনিবার (২৬ নভেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় ভাইজান একাদশ বনাম বাঁশবাড়ী স্পোটিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এতে ভাইজান একাদশ ৪-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী ভাইজান একাদশের ফাহিম হ্যাটট্রিক করেন।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস সালাম মন্ডল। আর সহকারী রেফারী ছিলেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম মোস্তফা ও মো. মুসা ।
প্রসঙ্গত, সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহীনের আয়োজনে কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে। গত শুক্রবার (২৫ নভেম্বর) থেকে শহরের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই ফুটবল টুর্নামেন্টে আটটি ফুটবল দল অংশ নিচ্ছে।
আগামীকাল রোববারের খেলা পিজিওন স্পোর্টিং ক্লাব বনাম বাঁশবাড়ী গ্রীন সোসাইটি অংশ গ্রহন করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ