• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী সদরে ইজিপিপি প্রকল্পে কাজের সুযোগ হলো ৩৩৬৫ জন

সিসি নিউজ ।। নীলফামারী সদরের ১৫ ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রথম পর্যায়ের কাজের সুযোগ হলো তিন হাজার ৩৬৫ জনের।

রবিবার সকালে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নে কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় কাচা সড়ক সংস্কারের মধ্যদিয়ে ৪০ দিনের ওই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, ট্যাগ অফিসার ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মুসফিকুর রহমান, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ ফকির উপস্থিত ছিলেন।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রথম পর্যায়ে জেলা সদরের ১৫ ইউনিয়নে মোট তিন হাজার ৩৬৫ জন অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। প্রতিদিন একজন শ্রমিক ৪০০ টাকা করে মজুরিতে কাজ করবেন ৪০ দিন। তাদের মজুরীর অর্থ মোবাইল ব্যাংকিং নগদ কিংবা বিকাশে প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ