• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে গভীর নলকুপের ড্রেনম্যান ইউনুস আলী সরকার হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন । আদালতের কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার রশিদার বম্বুর মৃত সিরাজ প্রধানের ছেলে মদন, বাচ্চা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন ও আব্দুল মোতালেবের ছেলে দেলোয়ার হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার রশিদার বম্বুর মৃত দুুদু মিয়ার ছেলে ইউনুস আলী গ্রামের একটি গভীর নলকূপের ড্রেনম্যান হিসেবে কাজ করতেন। ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তিনি কাজে যান। সেই রাতে আসামীরা ইউনুসকে হত্যা করে পাশের একটি বাঁশ ঝাড়ের পানি সেচার ভাতির মধ্যে লাশ ফেলে পালিয়ে যায়। পরের দিন সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই আলম হোসেন সরকার ১ মার্চ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ