• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ধান চাল সংগ্রহ অভিযান শুরু

সিসি নিউজ ।। নীলফামারী জেলায় আমন মৌসুমে ছয় হাজার ৭৬ মেট্রিক টন ধান ও নয় হাজার ১১৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা করবে খাদ্য বিভাগ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে ক্রয় অভিযানের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদ, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি মো. সামছুল হক, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তফিউজ্জামান প্রমুখ।

উদ্বোধনী দিনে চাল কল মালিক মো. সামছুল হক ও আজিজুল ইসলামের কাছ থেকে ১০০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদ জানান, জেলার ছয় উপজেলায় ৬ হাজার ৭৬ মেট্রিক টন ধান এবং ৯ হাজার ১১৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৮ টাকা এবং প্রতি কেজি চাল ৪২ টাকা দরে কেনা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ