• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আসামিদের হামলায় সাক্ষীর মৃত্যু, আটক ৫

সিসি নিউজ ডেস্ক ।। বগুড়ার ধুনটে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে মামলার আসামিদের হামলা ও মারধরে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার কোদলাপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

মঙ্গলবার সকালে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কোদলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ মোজাম্মেল হকের কাছ থেকে ১ মণ চাল বাকিতে কেনেন একই গ্রামের আব্দুস সাত্তার। কিন্তু টাকা দিতে টালবাহানা করায় ৩ নভেম্বর দু’জনের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় কোষাধ্যক্ষ, তাঁর ছেলে ফজলুল হকসহ ৭ জনকে আসামি করে বগুড়া আদালতে মামলা করেন সাত্তার।

ওই মামলার সাক্ষী ছিলেন খালেক। তিনি বাদীর ভাই। আজ মঙ্গলবার বগুড়া আদালতে মামলার হাজিরা ছিল তাঁর।

বাদী সাত্তারের সঙ্গে খালেক সকালের দিকে আদালতের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে কোদলাপাড়া এলাকায় পৌঁছলে তাঁদের ওপর হামলা চালান মামলার ১ নম্বর আসামি ফজলুল হক ও তাঁর লোকজন।

এতে সাত্তার ও খালেক গুরুতর আহত হন। পরে খালেককে অচেতন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ধুনট থানার ওসি রবিউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ