• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

সিসি নিউজ ডেস্ক ।। বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে রঞ্জু মিয়া (১৪) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

কিশোর রঞ্জু উপজেলার গোপালনগর ইউনিয়নের পিপুরবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত কয়েক দিন ধরে রঞ্জু তার বাবা-মার কাছে মোবাইল কিনে চাচ্ছিল। কিন্তু মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে গতকাল বিকেলে দাদির ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মুঞ্জুর মোর্শেদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ