• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগুনে সাত দোকান পুড়ে ছাই

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের আক্কেলপুরে আগুন লেগে মোটরসাইকেলের পার্টসের দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে। উপজেলার রায়কালী ইউনিয়নের রায়কালী তিনমাথা বাজারে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন লেগে স্বপন হোসেনের মোটরসাইকেলের পার্টসের দোকানে। ওই ঘরে মবিল ও তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে পাশে থাকা খায়ের আলির দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আরও পাঁচটি দোকানের আংশিক পুড়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি দল এসে দুই প্রায় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোটরসাইকেল পার্টসের দোকান মালিক স্বপন হোসেন বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরে আগুন ধরে যায়। ঘরের মধ্যে মবিল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আমার পাশের দোকানসহ মোট সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আক্কেলপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্র পাত হয়েছে। ধারণা করা হচ্ছে সাতটি দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ