• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হৃদয়ে সৈয়দপুরের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিসি নিউজ ।। হৃদয়ে সৈয়দপুর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের উপকন্ঠে নিয়ামতপুর  দেওয়ানীপাড়ায় ওই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা সৈয়দপুর উপজেলা আওয়ামী যুব লীগ যুগ্ম-আহ্বায়ক ও সৈয়দপুর কলেজ  ছাত্র সংসদের সাবেক ভিপি বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তফা ফিরোজ।
হৃদয়ে সৈয়দপুর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আকাশ সরকারের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো. রুবেল প্রমুখ।
হৃদয়ে সৈয়দপুর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের  পৌর শাখার সভাপতি ইমরান নিজাম এর সঞ্চালনায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক শাহরোজ চান রাব্বি, উপ- দপ্তর শাওন রিপন,সমাজসেবা সম্পাদক রোশনী, কোষাধ্যক্ষ সাথী আক্তার, কার্যকরী সদস্য আশা হক, পৌর শাখার সাধারণ সম্পাদক আফরোজা আক্তার নদী, কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মেসকাত রহমান হৃদয়, বেলাল,মিরাজ, হিরু, শিখা,মিথুন, সিয়াম,সামীয়ুল, বিপ্লব, সিফাত, আর এ রানা,সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অবসরপ্রাপ্ত  হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ার – উল হক, রংপুর পিজিটি’র ডা. এম এ হাই এবং ডা. মো. হৃদয় হোসেন।
দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে শতাধিক রোগীকে পরীক্ষানিরীক্ষা শেষে প্রয়োজন ব্যবস্থা পত্র প্রদান করা হয়। এছাড়াও একই দিন ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ