• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে নবম শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রাবনী আক্তার মনি (১৫) নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই গ্রামের নিজ বাড়ীর শয়ন কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শ্রাবনী আক্তার মনি ওই গ্রামের মো. শরিফ মাহমুদের মেয়ে। সে জয়নগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার শ্রাবনী আক্তার মনিকে তার মা মোছা. বুলবুলি বেগম ভোর ৪টায় পড়ার জন্য তার শয়ন কক্ষে ডাকতে গেলে, কোন সাড়া শব্দ না পেয়ে। বাড়ীর লোকজন দরজা ভেংগে দেখতে পায় শ্রাবনী আক্তার মনি ওড়না দিয়ে ঘরের বর্গার সাথে ঝুলছিল। এসময় তারা মরদেহ নিচে নামিয়ে রাখে। পরে থানা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে শ্রাবনী আক্তার মনি’র মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। মৃত্যুর কারন নির্নয়ের জন্য মরদেহটি ময়না তদেন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ